Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘যুদ্ধের শেষ নয়’: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক চুক্তিকে যুদ্ধের সমাপ্তি হিসেবে দেখছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বরং তিনি এটিকে ভবিষ্যৎ পদক্ষেপের প্রস্তুতির অংশ হিসেবে উল্লেখ করেছেন।

চুক্তি ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং ইরান এখন আগের তুলনায় দুর্বল অবস্থায় রয়েছে। তার দাবি, ইরানের এই দুর্বলতাই ইসরায়েলের শক্তি বাড়িয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রমে উল্লেখযোগ্য ক্ষতি করেছে এবং বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও কারখানায় হামলা চালিয়েছে। পাশাপাশি ইরানের আর্থিক নেটওয়ার্ক, ইস্পাত ও অস্ত্র কারখানাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, এসব অভিযানে ইরানের নৌ ও বিমান সক্ষমতার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হিজবুল্লাহর ওপরও বড় আঘাত হানা হয়েছে।

তবে এসব দাবি সত্ত্বেও তিনি স্বীকার করেন, ইরান থেকে আসা হুমকি এখনো পুরোপুরি শেষ হয়নি।

সূত্র: শাফাক নিউজ

সাতকাহন ডেস্ক  

You might also like