Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

শনিবারের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে ঈদের দীর্ঘ ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওই দিন এবং ২৪ মে রোববার অফিস খোলা থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাতকাহন ডেস্ক
You might also like