Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

১৬ মার্চ থেকে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি

রাজশাহী জেলা পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ না হলে আগামী ১৬ মার্চ থেকে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হবে। শনিবার শহরে অনুষ্ঠিত সভায় পাম্প মালিকরা নিরাপত্তার কারণেও ফিলিং স্টেশন বন্ধ রাখার সম্ভাবনা উল্লেখ করেছেন। তারা প্রশাসনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা ও কৃষি কাজের জন্য এজেন্সি পয়েন্টের মাধ্যমে তেল সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

সাতকাহন ডেস্ক

You might also like