ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ১৩ দিন সার্বক্ষণিক চালু থাকবে এসব স্টেশন।
সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঈদের আগে সাত দিন এবং ঈদের পর পাঁচ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে। এতে ঈদযাত্রায় যানবাহনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি পোশাক কারখানাগুলোতেও ধাপে ধাপে ছুটি কার্যকর করা হবে।
সাতকাহন ডেস্ক