Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১২ মার্চ। সেদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে।

জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করেন। সেখানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্য ইতোমধ্যে শপথ গ্রহণ করেছেন। ১২ মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে নতুন সংসদের।

সাতকাহন ডেস্ক
You might also like