রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ২৮ মার্চ থেকে চার দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন। সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাবেন এবং পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। ৩১ মার্চ ফের বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সফরের প্রস্তুতি সম্পন্ন করেছে।
সাতকাহন ডেস্ক