Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

শান্তি আলোচনা হতে না হতেই ট্রাম্পের হুমকি

ইসলামাবাদে শান্তি বৈঠক শুরু হওয়ার আগেই, ট্রাম্প হুমকিধামকি দিচ্ছে। ট্রাম্প বলেছেন,“চুক্তি না হামলা—২৪ ঘণ্টার মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।” নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন।
ট্রাম্প বলেন, “আমরা জাহাজে সবচেয়ে শক্তিশালী অস্ত্র বসাচ্ছি। আগের যেকোনো সময়ের চেয়েও বেশি প্রস্তুত আমরা। চুক্তি না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে”।
এই শান্তি আলোচনা সময়ের মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এবং প্রতিদিন সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। এ জন্য শুল্ক আরোপের কথাও বলেছে তেহরান। যা ট্রাম্প তোলাবাজি” হিসেবে আখ্যা দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। আগে যেখানে প্রতিদিন ১০০টির বেশি জাহাজ চলাচল করত, সেখানে বর্তমানে সীমাবদ্ধতা তৈরি হওয়ায় বৈশ্বিক উদ্বেগ বাড়ছে।
সাতকাহন ডেস্ক
You might also like