Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

লেবাননের বড় সিদ্ধান্ত: হিজবুল্লাহর সামরিক শাখা নিষিদ্ধ

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মোড় এনে লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক শাখাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জাতিসংঘকে পাঠানো এক চিঠিতে সংগঠনটিকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, হিজবুল্লাহর সব ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলোর চাপের মুখে নেওয়া এই সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

ইসরাইল-ইরান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহর হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সাতকাহন ডেস্ক

You might also like