Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

রাত পোহালেই ভোট

১৩ তম জাতীয় সংসদ নিবার্চনের সাথে ব্যতিক্রমিভাবে একই সঙ্গে হচ্ছে গনভোটও । সাধারন ভোটে সরকারের পরিবর্তনটা স্বাভাবিক কিন্তু গনভোটে সংবিধানের প্রায় পুরোটাই বদলে যাবার সাথে সাথে রাষ্ট্রীয় কাঠামোর বড় সংস্কারের জন্য এবারের নিবার্চন দেশের রাজনৈতিক ইতিহাসের মাইলফলক হবে । তবে তা ফুল হবে না কাটা হবে সে প্রশ্ন রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য । আর তেমন একটি ব্যতিক্রমি নিবার্চন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের জন্য এক অগ্নিপরীক্ষাও বটে।
নিবার্চনী ইতিহাসে সাবেক সিইসিদের মধ্যে বিচারপতি আবদুর রউফ যেমন ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নিবার্চনের জন্য প্রশংসিত হয়েছিলেন তেমনি মাগুড়া উপনিবার্চনের জন্য সমালোচিতও হয়েছিলেন। মাগুড়ার জেলা শহরের সার্কিট হাউজকে নিবার্চন কমিশন কাযর্লয় ঘোষণা করলেও আকস্মিকভাবে সেখান থেকে চলে আসায় নিজের সম্মান হানি হয়েছিল তার।
১৯৯৬ সালে ৭ তম জাতীয় সংসদ নিবার্চন সুষ্ঠভাবে আয়োজন করতে পারলেও পরাজিতদের পক্ষ থেকে তোলা সুক্ষ কারচুপির অভিযোগ থেকে রক্ষা পাননি আমলা থেকে সিইসি হওয়া আবু হেনা । এমনকি তার নেতৃত্বাধীন নিবার্চন কমিশনের অধীনে ভোটে জিতে ২১ বছর পর সরকার পরিটালনার দায়িত্ব পাওয়া আওয়ামী লীগের সরকারের সাথে মনোমালিন্য ঘটায় পদত্যাগও করেছিলেন আবু হেনা । ২০০১ সালের নিবার্চনে সরকার পরিবর্তন হয়েছিল । প্রথমবারের মত সংসদ ও সরকারের মেয়াদ পূরন করার কৃতিত্ব থাকলেও বড় ব্যবধানে হেরে আওয়ামী লীগ স্থুল কারচুপির অভিযোগ করতে দ্বিধা করেনি । ২০০৮ সালের সেনা সমর্থিত সরকার হলেও এ টি এম শামসুল হুদা সুষ্ঠু নিবার্চন আয়োজনের কৃতিত্বে আজীবন সম্মান নিয়ে বেচেছেন । এরপরের আরো তিনটি নির্চন এখন আর আলোচনায় নেই । আর ২০১৮ সালের নিবার্চন যেটায় বিএনপি অংশগ্রহনও করেছিল,কিন্তু অপবাদ জুটেছে “ দিনের ভোট রাতে “ হবার । আর এই বাক্য উচ্চারিত হয়েছে স্বয়ং সিইসএ কে এম নুরুল হুদার কন্ঠেই । এখন তিনি কারাগারে । হয়েছেন মবের শিকারও । মামলা হয়েছে সবশেষ ২০২৪ সালের নিবার্চনের দায়িত্বে থাকা সিইসি হাবিবুল আউয়ালের বিরুদ্ধে ।

ভোর হলেই যে ভোট শুরু হবে তার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । স্বস্থি নিয়ে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “সবাই স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন”। নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সবার প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার । গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন তিনি।
১৯৫৩ সালে ১ জুলাই কক্সবাজারে জেলায় জন্মগ্রহনকারি এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব। কর্মজীবনের শুরুতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কিছুদিন শিক্ষকতা করেছেন। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন তিনি । সরকারি চাকরির শেষ পর্যায়ে তিনি তথ্য , স্বাস্থ্য এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন তিনি । শেষ বয়সে সিএসই এর নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়ে এখন এক মহা সংকটে । এই অগ্নিপরীক্ষায় কতটা তিনি পাস করেন সেটাই এখন দেখার বিষয় ।

আশিস সৈকত সিনিয়র সাংবাদিক

You might also like