Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

নির্বাচনে এবারই প্রথম ড্রোন ব্যবহার হবে

বাংলাদেশের নির্বাচনে এই প্রথমবারের মতো ড্রোন ব্যবহার হতে যাচ্ছে। ঝুকিপূর্ণ নির্বাচনী এলাকাগুলোতে ড্রোন ব্যবহৃত হবে। সূত্র জানায়, ঝুকিপূর্ণ জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসকের নিয়ন্ত্রণে থাকবে এই সকল ড্রোন।
জানা যায় যে, একমাত্র পুলিশ প্রশাসকের এখতিয়ারে থাকবে, কখন এবং কোথায় ব্যবহার হবে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ও বিষয়টি সম্পর্কে পূর্বে জানতে পারবেন না।
জানা গেছে, ঝুকিপূর্ণ এলকায় কোথাও যদি মব বা লোক জমায়েত হয় তা ড্রোনের মাধ্যমে সঙ্কেত দেয়া।এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। ড্রোনগুলো বেশ উন্নতমানের। কেউ বা কোন সন্ত্রাসীরা মারণাস্ত্র নিয়ে চলাচল করলে তা-ও ড্রোন থেকে সতর্ক করা হবে। তাৎক্ষণিক অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সূত্র জানিয়েছ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ২৫ থেকে ৩০টি জেলা ঝুকিপূর্ণ। এই ঝুকিপূর্ণ জেলাগুলোতেই ড্রোন ব্যবহার হতে যাচ্ছে।

You might also like