You might also like
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকার। তবে ভাতার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। ঈদের আগেই কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে সরকার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে নিয়ে মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে দলটির অন্যতম অঙ্গীকার ছিল ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এ কর্মসূচি চালু করা হবে এবং পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ করা হবে। ভাতার পরিমাণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্ধারিত হবে।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এটি ছিল তারেক রহমান-এর তৃতীয় কর্মদিবস। তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করে তিনি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে নীতিগত বিষয় নিয়ে আলোচনা করেন।
Recover your password.
A password will be e-mailed to you.