Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

এ সম্পর্কিত

এক বাণীতে তিনি বলেন, “পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত সময়ে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করার পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি এবং মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা প্রাপ্তির সুযোগ তৈরি হয়।”

তিনি আরও বলেন, “পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করতে শেখায় এবং ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ গঠনের প্রেরণা যোগায়। এই মাস ইবাদত-বন্দেগির সঙ্গে সঙ্গে সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে।”

You might also like