Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

মির্জা আব্বাস নতুন দায়িত্ব পেলেন

ছবি: সংগৃহীত

সরকার দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রমের সমন্বয় ও তদারকির জন্য একটি বিশেষ সেল গঠন করেছে। সেলের সভাপতিত্বে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। ৮ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠনের বিষয়টি সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুযায়ী, সেলটি নদী, খাল ও জলাশয় খননের জন্য কর্মপরিকল্পনা তৈরি করবে এবং চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় করবে। খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা সমাধানে দিকনির্দেশনা দেবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারের উদ্যোগও গ্রহণ করবে।

প্রয়োজন হলে সেলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে নতুন সদস্য যোগ (কো-অপ্ট) করতে পারবেন। সেলের কার্যক্রম চালাতে যে দাপ্তরিক সুবিধা প্রয়োজন, তা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে সচিবালয় থেকে সরবরাহ করা হবে।

এ সম্পর্কিত
You might also like