Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা

সামরিক বাহিনী ও সরঞ্জাম চুক্তি নিয়ে তারেক রহমানকে ট্রাম্পের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো চিঠিতে তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতার উন্নতির আশা প্রকাশ করেন।

চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব, কৃষক ও শ্রমিকদের কল্যাণ, প্রতিরক্ষা চুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশের নির্বাচন ফলাফলের পর ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনও অভিনন্দন জানিয়েছিলেন।

ট্রাম্প উল্লেখ করেন, এসব চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের সেরা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে এবং উভয় দেশের কৃষক-শ্রমিক উপকৃত হবেন। তিনি যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করেন।

You might also like