Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

মঙ্গলবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয় এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও হতে পারে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগও প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বিএনপি ২০৯টি আসনে বিজয়ী হয়ে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

এ সম্পর্কিত

অন্যদিকে, দলটির এক সময়ের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসতে যাচ্ছে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেন। এর মাধ্যমে সংসদের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো।

You might also like