Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

নব নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারতের লোকসভার স্পিকার

নব নির্বাচিত সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্করের যোগদানের সম্ভাবনা ক্ষীণ। তবে লোকসভার স্পিকার ওমি বিড়লা প্রধানমন্ত্রী মোদীর প্রতিনিধিত্ব করবেন । তাঁর সাথে থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব ভিক্রম মিশ্রী । কেননা এই সময় ভারতে “ইন্ডিয়া এআই ইম্পেক্ট” সম্মলেন অনুষ্ঠিত শুরু হচ্ছে। চলতি মাসের ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নয়া দিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে ২০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন।এছাড়া ৪৫টিরও বেশি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল পাঁচ দিনব্যাপী এ আয়োজনে যোগ দেবে।
বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্র প্রধান অংশ নেয়ার বাইরে,জাতিসংঘের মহাসচিব সম্মলনে অংশ নেবেন। তাঁর সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারাও আলোচনায় অংশ নেবেন।

এত সংখ্যক ভিআপি অতিথিদের রেখে, বাংলাদেশে নতুন সরকার শপথ অনুষ্ঠানে যোগ দেয়া হয়তো না-ও হতে পারে। তবে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সরকারের উচ্চ পর্যায়ের কোন মন্ত্রী আসতে পারেন।
তবে অবাক করে দেয়ার মতো কোন ঘটতে পারে।

সাতকাহন ডেস্ক

You might also like