বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে সরকারি দপ্তরের জন্য নতুন নির্দেশনা দিয়েছে পিডিবি। এতে সিএফএলের বদলে এলইডি লাইট, ইনভার্টার প্রযুক্তির যন্ত্র ও বিএলডিসি ফ্যান ব্যবহারে জোর দেওয়া হয়েছে।
নির্দেশনায় মোশন সেন্সর লাইট, প্রাকৃতিক আলো ব্যবহার, লাক্স লেভেল বজায় রাখা ও অপ্রয়োজনীয় যন্ত্র বন্ধ রাখার কথা বলা হয়েছে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা বেশি রাখা এবং নিয়মিত সার্ভিসিংয়ের পরামর্শও রয়েছে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে মোট চাহিদার অন্তত ৩ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সাতকাহন ডেস্ক