Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

প্রধান উপদেষ্টা লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। এক সপ্তাহ আগে ক্ষমতায় থাকাকালীনই তিনি পাসপোর্টটি জমা দেন।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার প্রায় ২০ জন ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। ভোটের আগেই অধিকাংশ উপদেষ্টা লাল পাসপোর্ট জমা দেন। তবে কয়েকজন এখনো হস্তান্তর করেননি; নির্ধারিত সময়ের মধ্যে তাদেরও তা জমা দিতে হবে।

লাল পাসপোর্ট জমা দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ একাধিক উপদেষ্টা ও বিশেষ দূত।

You might also like