Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

দেশের আট বিভাগে অধস্তন আদালতের কার্যক্রম তদারকির জন্য গঠিত মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আট বিভাগের জন্য পৃথকভাবে মোট ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির দায়িত্বে হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে নির্দিষ্ট জেলা সমূহের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সচিবিক সহায়তার জন্য ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে বরিশাল বিভাগে বিচারপতি শেখ মো. জাকির হোসেন, রাজশাহী-২ বিভাগে বিচারপতি মো. হাবিবুল গনি, ঢাকা-১ বিভাগে বিচারপতি জে বি এম হাসান, খুলনা-১ বিভাগে বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া, খুলনা-২ বিভাগে বিচারপতি মো. জাফর আহমেদ, ময়মনসিংহ বিভাগে বিচারপতি রাজিক আল জলিল এবং ঢাকা-২ বিভাগে বিচারপতি ফাতেমা নজীব দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম-১ বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর-১ বিভাগে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, চট্টগ্রাম-২ বিভাগে বিচারপতি আহমেদ সোহেল, রাজশাহী-১ বিভাগে বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, রংপুর-২ বিভাগে বিচারপতি কে এম হাফিজুল আলম এবং সিলেট বিভাগে বিচারপতি মো. আতাবুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।

You might also like