দেশের ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দীর্ঘ ২৫ বছরেও যেসব বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়নি, সেসব প্রতিষ্ঠানের তালিকা চেয়ে সব জেলায় চিঠি পাঠিয়েছে Directorate of Primary Education।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) Mirajul Islam Ukil স্বাক্ষরিত চিঠিতে আগামী ২৪ মের মধ্যে এসব বিদ্যালয়ের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অনেক ভবন অবকাঠামোগত ঝুঁকির মধ্যেও শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই যেসব বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, ফাটলধরা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, সেগুলোর তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহ করা হচ্ছে।
অধিদপ্তর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে—ভবনের কলাম, বিম বা ছাদে ফাটল, প্লাস্টার খসে রড বেরিয়ে যাওয়া, ভূমিকম্প বা দুর্যোগে ক্ষতি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে ভবনকে অকেজো ঘোষণা করা।
এছাড়া যেসব বিদ্যালয়ে এখনো টিনশেড বা অস্থায়ী কক্ষে পাঠদান চলছে, সেগুলোকেও নতুন ভবন নির্মাণের জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলাভিত্তিক তালিকা নির্ধারিত ছকে সফট কপি ও হার্ড কপির মাধ্যমে আগামী ২৪ মের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
সাতকাহন ডেস্ক