Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

নিবন্ধন ব্যতীত স্কুল চলবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে। সরকারের অগ্রাধিকারে রয়েছে শিক্ষার্থীদের ক্লাসরুমে নিয়ে আসা, কারিকুলাম রিভিউ করা এবং কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া।

তিনি আরও জানান, শিক্ষা খাতে বাজেট ৫ শতাংশে উন্নীত করা হবে এবং শুধু বরাদ্দ বাড়ানো নয়, খরচের গুণগত মানও বাড়ানো হবে। মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে।

You might also like