দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছেন A N M Ehsanul Haque Milon। তিনি বলেছেন, শিক্ষাখাতে সরকার কোনো ধরনের কার্পণ্য করবে না এবং নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দিয়েই এগিয়ে নেওয়া হবে ভবিষ্যৎ পরিকল্পনা।
বুধবার Dhaka Residential Model College–এ ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার জট কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এ বিষয়ে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সময়মতো সিলেবাস শেষ করে কীভাবে পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে।
দেশের জন্য দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
সাতকাহন ডেস্ক