Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ঢাকায় বাড়বে তাপমাত্রা, বাড়তে পারে ভাপসা গরম

রাজধানী ঢাকায় দিনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে ভাপসা গরমের অনুভূতি আরও বাড়তে পারে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

এ সম্পর্কিত

এদিকে দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্কই থাকতে পারে।

সাতকাহন ডেস্ক

You might also like