Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

জ্বালানি তেলের অপেক্ষায় পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ সারি

রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে অকটেন, পেট্রোল ও ডিজেল সংকট দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে ঢাকার বিভিন্ন পাম্পে তেল না পাওয়ায় ভোক্তাদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

পাম্প সংশ্লিষ্টরা বলছেন, গত দুই দিনে অনেকেই ট্যাংক ভরে তেল নেওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তেল নেওয়ার ওপর নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে।

নতুন নিয়ম অনুযায়ী— মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত গাড়ি ১০ লিটার, এসইউভি ও মাইক্রোবাস ২০–২৫ লিটার, পিকআপ বা লোকাল বাস ৭০–৮০ লিটার এবং দূরপাল্লার বাস ও ট্রাক ২০০–২২০ লিটার পর্যন্ত তেল নিতে পারবে।

বিপিসি জানিয়েছে, দেশের প্রায় ৯৫ শতাংশ জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। যুদ্ধ পরিস্থিতি ও আতঙ্কে অতিরিক্ত তেল কেনার প্রবণতার কারণে সরবরাহে সাময়িক চাপ তৈরি হয়েছে। তবে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে সংস্থাটি।

সাতকাহন ডেস্ক

You might also like