Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চান নারী নেত্রীরা: ইসিকে আবেদন ‎

ঢাকা: নারী সমাজকে নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নারী নেত্রীরা।

‎’হ্যাকিং’ দাবি নিয়ে সংশয় জামায়াতের পক্ষ থেকে ওই বক্তব্যকে ‘হ্যাকিং’-এর ফল হিসেবে দাবি করা হলেও নারী নেত্রীরা তা প্রত্যাখ্যান করেছেন।

‎নারী নেত্রীদের ৪ দফা দাবি:

‎১. অবিলম্বে ওই অবমাননাকর বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করতে হবে।
‎২. কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
‎৩. ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার সুস্পষ্ট অঙ্গীকার করতে হবে।
‎৪. নির্বাচনি আচরণবিধি ও নৈতিকতা ভঙ্গের দায়ে ডাঃ শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করতে হবে।

‎সিইসির সঙ্গে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, এনপিএ মুখপাত্র ফেরদৌস আরা রুমী, নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক নাফিসা রায়হানা এবং আইনজীবী ও অধিকার কর্মী তাবাসসুম মেহেনাজ মিমি।

You might also like