Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৭ থেকে ধানের শীষের পক্ষে ভোটের আহ্বান জানিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মিরপুর ইসিবি চত্বরের পথসভায় তিনি বলেন, “আমি এই এলাকার সন্তান। শিশু বয়স থেকে এখানে বড় হয়েছি, আমাদের পরিবারও এ এলাকায় নিবাসী। তাই মা-বোন, ভাইদের কাছে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”

পথসভায় তিনি ঢাকাকে নিরাপদ ও আধুনিক শহরে রূপান্তরের অঙ্গীকার জানান। বলেন, “মা-বোনেরা যেকোনো সময় নিরাপদে চলাচল এবং ব্যবসা-বাণিজ্য করতে পারবে।” তারেক রহমান ঘোষণা করেন, ১২ ফেব্রুয়ারি সরকার গঠিত হলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে এবং ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে।

শেষে তিনি আবারও ভোটের জন্য ধানের শীষের পক্ষে সমর্থনের আবেদন জানান।

You might also like