বাংলাদেশ রেলওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ রবিবার (১৭ মে) ২৭ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে রেলওয়ে। এর আগে—
১৩ মে বিক্রি হয়েছে ২৩ মে’র টিকিট
১৪ মে ২৪ মে’র
১৫ মে ২৫ মে’র
১৬ মে ২৬ মে’র টিকিট
রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট রিফান্ড করা যাবে না।
এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিটও পর্যায়ক্রমে বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।