এ সম্পর্কিত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা সহজ করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ও ফিরতি ট্রেনের টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে। আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, যা শতভাগ অনলাইনে পাওয়া যাবে।
রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে রেলওয়ের ওয়েবসাইটে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা হবে না। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ সমপরিমাণ দাঁড়িয়ে যাওয়ার টিকিটও বিক্রি করা হবে, তবে এসব টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না।
অগ্রিম টিকিট বিক্রির সূচি:
ফিরতি টিকিট বিক্রি:
ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।
পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর, খুলনা) ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ) ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
ঈদ উপলক্ষে ১০ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’ ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন চলবে।
এছাড়া ২৪ থেকে ২৬ মে এবং ঈদের পর আরও তিন দিন জয়দেবপুর-পার্বতীপুর রুটে চলবে ‘পার্বতীপুর স্পেশাল’। ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া ঈদগাহগামী যাত্রীদের জন্যও বিশেষ ট্রেন থাকবে।
কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে ঢাকা-জামালপুর রুটে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।
Recover your password.
A password will be e-mailed to you.