পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১৫ মার্চ) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি বলেন, রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি।
এছাড়া লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ করা এবং যাত্রী হয়রানি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা থাকায় নগর নিরাপত্তা জোরদার করতে টহল ও চেকপোস্ট বাড়ানোর কথাও জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
সাতকাহন ডেস্ক