Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ইরানের আশেপাশে অবস্থান করবে মার্কিন সৈন্য : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি ‘প্রকৃত চুক্তি’ সম্পূর্ণভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ইরানের আশপাশে মার্কিন সামরিক উপস্থিতি বজায় থাকবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আল-জাজিরার বরাতে জানা গেছে, এই সামরিক উপস্থিতির মধ্যে থাকবে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সশস্ত্র সেনা। পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত গোলাবারুদ, আধুনিক অস্ত্র এবং প্রয়োজনীয় সরঞ্জামও মোতায়েন করা হতে পারে।

ট্রাম্প ইরানকে ‘ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়া শত্রু’ হিসেবে উল্লেখ করে সতর্ক করেন, চুক্তি লঙ্ঘন হলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, চুক্তির প্রধান শর্ত হিসেবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিরাপত্তা ও উন্মুক্ততা নিশ্চিত করতে হবে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।

সাতকাহন ডেস্ক

You might also like