Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

আ বল্লে আগরতলা বুঝি !

নির্বাচনী প্যাঁচাল

আরে করছো কি ? এইভাবে ঝুঁকি নিয়া কেউ বাসে চড়েঃ কি করতাম। ফ্যাক্টোরিতে সময়ের আগুই যাইতে অইবো। পরে গেলেঃ পরে গেলে দোজখ। কেনঃ হয় মাইনা কাটবো। নাইলে গাইল। নাইলে, উল্টা কথা। আচ্ছা। তোমার নাম কিঃ শ্যামেলা। কথা কইতাছেন কন, নাম টাম জিগাইয়েন না। ঠিক আছে। এ-তো ঝুঁকি নিয়ে কি কাজে যাওয়া ঠিকঃ ঠিক না বেঠিক, আমি বুঝি। কাজ না করলে খাওয়াইবেন। বেটাগো একটাই দোষ, সুযোগ পাইলেই আলগা দরদ দেহায়। কাম-কাইজ, বাড়ি-ঘর বাদ দিয়া অন্য কথা কন। সামনে নির্বাচন, ভোট দিবে নাঃ দিমু না মানে ! আঠারো সালেই ভোটার অইছি। কিন্তু পারি নাই দিতে। এইবার আর কেউ আটকাতে পারবো না। ভোটের হাওয়া কেমনঃ দাঁড়িপাল্লা’র লোকেরা খালি ঘুচুর,ঘুচুর করে। একদিকে বেহস্ত-দোযোগের কথা কয়।অন্যদিকে ভোট দিওনের লিগা টাকা হাদে। তুমি কি করবাঃ আরে মিয়া মৌলভী সাহেবগো কথা হুইনা কাম হারামু নি। এইবার বুইঝালোন আমার ভোট কোনদিকে যাইবো। চাকরি যাবে কেনঃ আরে বাই মনে কইরেন না আপনারাই বুঝদার। আমরা-ও বুঝি ! লড়াই কইরা বাঁচতে অয়। তাই আ বল্লে আগরতলা বুঝি !

সিনিয়র সাংবাদিক

এ সম্পর্কিত

শাহীন রাজা

You might also like