Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

অস্ট্রেলিয়া থেকে মিজানুর রহমান আজহারিকে বের হয়ে যাওয়ার নির্দেশ

বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করেছে দেশটির সরকার। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়, ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফরকালে মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়।

বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন। এ বিষয়ে অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারির সফর নিয়ে আগে থেকেই সংসদ সদস্যদের সতর্ক করা হয়েছিল।

সাতকাহন ডেস্ক
You might also like