Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

অনন্ত কাল যুদ্ধ চালানোর অস্ত্র মজুদ আছে ঃ ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনন্তকাল ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্রের মজুত তাদের কাছে রয়েছে। সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “আমাদের কাছে সবরকম অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ আছে। যুক্তরাষ্ট্রের মজুত রয়েছে এবং বড় জয়ের জন্য আমরা প্রস্তুত।”

এছাড়া ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন-কে উদ্দেশ্য করে অভিযোগ করেছেন, তিনি ইউক্রেনকে উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করেছেন। চার বছরের মেয়াদের শেষের দিকে বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ৩০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, চলমান অভিযান আরও চার সপ্তাহ চলতে পারে। তিনি বলেন, দেশটি বড় এবং যুদ্ধ চার সপ্তাহের বেশি স্থায়ী হবে না।

সাতকাহন ডেস্ক

You might also like