এ সম্পর্কিত
You might also like
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হলো লিওনেল মেসি–র ২০২৬ FIFA World Cup 2026 খেলা। Argentina national football team–এর কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালা জানিয়েছেন, বিশ্বকাপ দলে মেসির জায়গা নিশ্চিত।
আর্জেন্টিনার রেডিও La Red–কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ালা বলেন, “মেসি ইতিমধ্যেই নিশ্চিত। সে-ই প্রথম খেলোয়াড়, যে বিশ্বকাপ দলে যাচ্ছে।”
বিশ্বকাপের স্কোয়াড নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এখনো চূড়ান্ত দল গঠনের কাজ চলছে। আয়ালা বলেন, “আমরা এমন একটি কলম দিয়ে তালিকা করছি, যা মুছে ফেলা যায়। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
গত কয়েক মাস ধরে মেসির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। বয়স, ইনজুরি ও ফিটনেস নিয়ে নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ৩৯ বছরে পা রাখতে যাওয়া এই তারকাকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে বলেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা শিবির।
Recover your password.
A password will be e-mailed to you.