জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দীর্ঘ ২০ বছর পর তাঁর যুক্তরাষ্ট্র সফর হতে যাচ্ছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিউইয়র্ক সফরের আগে প্রধানমন্ত্রী অন্য কোনো দেশ সফর করবেন না। সফরসূচি ও বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন।
জাতিসংঘের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সব মিলিয়ে সফরটি ৮ থেকে ১০ দিনের হতে পারে।