Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।

পোস্টে বলা হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের মধ্যকার অংশীদারত্ব আরও শক্তিশালী করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশার কথাও জানিয়েছে দেশটি।

You might also like