পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের নার্সারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে আগুন লাগে। ঘটনার সময় সেখানে ১৬টি শিশু ছিল। এর মধ্যে একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালের তৃতীয় তলার নার্সারির জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে শীতলীকরণ কার্যক্রম শুরু করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।