Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ

নেপাল ও তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮৪ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি।

নেপালের পর্যটন বোর্ডের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয়, ৩৭ জন অনাবাসী ভারতীয়, ১২ জন ব্রিটিশ, ১৭ জন মালয়েশিয়ান, ৪ জন দক্ষিণ আফ্রিকান এবং ৩ জন মার্কিন নাগরিক রয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের একজন করে নাগরিকও নিখোঁজ রয়েছেন।

You might also like