জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে।
জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। জানাজার আগে প্রধানমন্ত্রী মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় সিএমএইচ থেকে মরদেহটি বনানীর বাসভবনে নেওয়া হয়, যেখানে স্বজনরা কোরআন তেলাওয়াত ও দোয়া করেন।
দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে শাহরুখ হাফিজ ও তাহারাত হাফিজ, এক মেয়ে শামামা শাহরীন হাফিজ এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার দাফন বনানী সামরিক কবরস্থানে সম্পন্ন হবে।
সাতকাহন ডেস্ক