জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের সময়সীমা আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স আগামী ২৯ অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা যাবে।
রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সময়সীমা আর বাড়ানো হবে না। নতুন সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে।