Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম বদলে ‘সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ’

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম রাখা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ’।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, একটি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

সাতকাহন ডেস্ক