Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেছে। শনিবার রাতে মজুদ অ্যামোনিয়া শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়।

এর আগে গ্যাস সংকটে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) বন্ধ হয়ে যায়, যেখান থেকে ডিএপি কারখানাটি অ্যামোনিয়া সংগ্রহ করত। ফলে গত ৪ মার্চ থেকেই কাঁচামাল সরবরাহ বন্ধ ছিল। মজুদ দিয়ে কিছুদিন চালানো গেলেও শেষ পর্যন্ত তা ফুরিয়ে যায়।

বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ মেট্রিক টনের দুটি ইউনিটে বিভক্ত। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাতকাহন ডেস্ক