বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩১ মার্চের এই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
দলে রয়েছেন মেসি, ডি পল, আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজ। নতুন মুখ তমাস পালাসিওস ও গাব্রিয়েল রোহাস সুযোগ পেয়েছেন। চোটের কারণে নেই লো সেলসো, লিসান্দ্রো ও লাউতারো মার্টিনেজ।
বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, প্রস্তুতি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মেসি।
সাতকাহন ডেস্ক