আগামী ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র ৮০ দিনেরও কম সময় বাকি থাকলেও যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ২ এপ্রিল থেকে কার্যকর এই নীতিতে নির্দিষ্ট ৫০ দেশের নাগরিকদের বি১/বি২ ভিসার জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ জমা দিতে হবে। এতে আলজেরিয়া, কেপ ভার্দে, সেনেগাল, আইভরি কোস্ট ও তিউনিসিয়ার খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ফিফা ও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আলোচনা করছে যাতে দলগুলোর খেলোয়াড়দের জন্য কিছু শিথিলতা আনা যায়, তবে পরিবারের সদস্যরা তাতেও উপকৃত হবেন না।
এ সম্পর্কিত
সাতকাহন ডেস্ক