Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

৩০০ বছর পর নেদারল্যান্ডস থেকে তাম্রফলক ফেরত পাচ্ছে ভারত

ফেরত দেওয়া ঐতিহাসিক সম্পদের মধ্যে রয়েছে ২১টি বড় ও ৩টি ছোট তামার প্লেট, যেগুলো একটি ব্রোঞ্জের আংটির মাধ্যমে সংযুক্ত। এতে প্রাচীন তামিল ও সংস্কৃত ভাষায় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য খোদাই করা রয়েছে। ইতিহাসবিদদের মতে, এগুলো চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোল তার পিতা প্রথম রাজরাজ চোল–এর নির্দেশনা অনুসারে তৈরি করেছিলেন।

‘আনাইমঙ্গলম তাম্রফলক’ নামে পরিচিত এই দলিলগুলোতে তৎকালীন বৌদ্ধ তীর্থস্থান ও কয়েকটি গ্রামের রাজস্ব সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ ছিল।

গবেষণায় জানা যায়, ১৬৮৭ থেকে ১৭০০ সালের মধ্যে ডাচ উপনিবেশিক শাসনের সময় নাগাপত্তনম এলাকায় দুর্গ নির্মাণের সময় এগুলো উদ্ধার করা হয় এবং পরে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়। ১৮৬২ সালে এগুলো লাইডেন বিশ্ববিদ্যালয়–এ সংরক্ষিত হয়।

এ সম্পর্কিত

বিশ্বকাপ- ২০২৬

২০২৩ সালে ভারত সরকার নিদর্শনগুলো ফেরত চেয়ে আবেদন করলে ডাচ তদন্ত কমিটি এগুলোকে জোরপূর্বক নেওয়া উপনিবেশিক সম্পদ হিসেবে স্বীকৃতি দেয় এবং শর্তহীনভাবে ফেরত দেওয়ার সুপারিশ করে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঐতিহাসিক তাম্রফলকগুলো স্থায়ীভাবে ভারতে পৌঁছাবে। এরপর ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এগুলোর সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করবে।

You might also like