প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা যাচাইবাছাই শেষে রাজনৈতিক নেতৃত্ব রমজান মাসে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের নামাজ আদায়ের সুপারিশ গ্রহণ করেছে। স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে রমজানে ইবাদতের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সামরিক ইউনিট জানিয়েছে, সব অনুমতি সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের পূর্ব নিরাপত্তা অনুমোদনের জন্য শর্ত আরোপ করা হয়েছে। আল-আকসায় নামাজে অংশ নিতে জুডিয়া এবং সামেরিয়া অঞ্চলে ফিরে আসার পরে ক্রসিংগুলোতে ডিজিটাল ডকুমেন্টেশনের মধ্য দিয়ে যেতে হবে। পবিত্র রমজান মাসে কয়েক লাখ ফিলিস্তিনি ঐতিহ্যগতভাবে পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসায় নামাজ আদায় করেন। ১৯৬৭ সালে ইসরায়েল এই স্থান দখল করে নেয় এবং পরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় এমন একটি পদক্ষেপের মাধ্যমে এটিকে সংযুক্ত করে। ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেট এই সপ্তাহে জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ জর্ডান পরিচালিত ইসলামিক ওয়াকফ- এই স্থানটি পরিচালনাকারী সংস্থাকে রমজানের আগে নিয়মিত প্রস্তুতি গ্রহণ করতে বাধা দিয়েছে, যার মধ্যে রয়েছে ছায়া কাঠামো স্থাপন এবং অস্থায়ী চিকিৎসা ক্লিনিক স্থাপন। আল-আকসা মসজিদের একজন সিনিয়র ইমাম শেখ মুহাম্মদ আল-আব্বাসি বলেছেন যে তাঁকেও প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমাকে এক সপ্তাহের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আদেশটি বাড়ানা হতে পারেও বলে জানান তিনি। গত সোমবার সন্ধ্যায় অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলি আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের পুলিশ। স্থানীয় কয়েকটি সূত্রে এ খবর জানা গেছে। ।
এ সম্পর্কিত