যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ওপর নির্ভরশীল দেশগুলোকে এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
শনিবার তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা শুধু যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়, বরং এটি সবার যৌথ দায়িত্ব হওয়া উচিত।
ট্রাম্প আরও জানান, নিরাপদ ও স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অন্যান্য মিত্র দেশের সঙ্গে সমন্বয় করবে এবং প্রয়োজনীয় সহায়তাও প্রদান করবে। তিনি মনে করেন, আন্তর্জাতিক সহযোগিতা বাড়লে অঞ্চলে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় সহায়তা হবে।
সাতকাহন ডেস্ক