প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সকালে হঠাৎ সচিবালয়ে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন। সকাল ৯টার পর তিনি এসে সরাসরি নিজের দপ্তরে না গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়সহ একাধিক দপ্তর ঘুরে দেখেন।
তিনি মৎস্য ও প্রাণিসম্পদ, নারী ও শিশু বিষয়ক, প্রাথমিক ও গণশিক্ষা, গৃহায়ন ও গণপূর্ত, বাণিজ্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান। পরে কৃষক কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তার।
সাতকাহন ডেস্ক