জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী দিলারা হাফিজ (৭৮) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক।
দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। তাঁর মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।