You might also like
খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে তার প্রথম সরকারি জেলা সফর।
সকাল সোয়া ১০টায় যশোর বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি শার্শা উপজেলার উলাশীতে যাবেন। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখননের উদ্বোধন করবেন এবং একটি সুধী সমাবেশে অংশ নেবেন।
এরপর দুপুর সোয়া ১টায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি ঐতিহ্যবাহী ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।
সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে যাবেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কাজ করছে।
Recover your password.
A password will be e-mailed to you.